রাজ্যে আদি বিজেপির ২৬২জন দল ছেড়ে বিজেপির প্রার্থী বিরুদ্ধে নির্দল প্রতিদ্বন্দ্বী হয়ে ময়দানে - The News Lion

রাজ্যে আদি বিজেপির ২৬২জন দল ছেড়ে বিজেপির প্রার্থী বিরুদ্ধে নির্দল প্রতিদ্বন্দ্বী হয়ে ময়দানে

 


দি নিউজ লায়নঃ    নিজছায়ার সঙ্গেই প্রতিঘাতে জেরবার বিজেপি। নির্বাচনে রাজ্য জুড়ে পৃথক মঞ্চ গড়ে বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা শ্যামাপ্রসাদ মুখার্জীর পরিবারের সদস্যের হাত ধরে আদি গেরুয়া শিবিরের।ভিন্ন মঞ্চ গড়ে রাজ্যে ২৬২জন নির্দল প্রার্থীকে দাঁড় করাচ্ছে আদি বিজেপি শিবির। নির্বাচনের আগে এই বড় ভাঙনকে দলের মেরুদন্ড বিশাল ক্ষয় বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলের হার নিশ্চিত ভাজপার, বিজেপি কোথাও নেই জানাচ্ছেন দলের বিক্ষুব্ধ বিজেপির আদি নেতৃত্বরা। 


যার নেতৃত্বে রয়েছে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য শ্যামা প্রসাদ মুখার্জীর পরিবারের সদস্য নাতি সুব্রত ব্যানার্জি ও বিজেপির সক্রিয় সদস্য স্বপন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনে মুকুল রায়ের নেতৃত্বে রাজ্য বিজেপি মতাদর্শ খুঁইয়ে নতুন  টিম তৈরি করেছে। মুকুল রায়ের রণকৌশলে বিজেপির সাংগঠনিক শক্তি ক্ষয়ে যাচ্ছে।  ছুড়ে ফেলা হচ্ছে আদি বিজেপি নেতৃত্বদের। সিপিএম ও তৃনমূলের বিতর্কিত পাল্টিরাম নেতাদের অর্থের বিনিময়ে প্রার্থী করা হচ্ছে। 


বিজেপির পুরাতন নেতৃত্বদের দলের বিন্দুমাত্র সম্মান না থাকায় দল থেকে ইস্তফা দিচ্ছেন তারা বলেই ক্ষোভ উগরে দেন আদি নেতারা। এদিন শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকায় বিজেপি থেকে ইস্তফা দিয়ে পদ্ম প্রার্থীর বিরুদ্ধেই নির্দলে দাঁড়ানোর কথা জানান অলোক সেন। তিনি বলেন দলের ভেতর চলা যাবতীয় অনিয়মের বিষয় জানিয়েই ইস্তফাপত্র দিয়ে দিয়েছি। অন্য দল থেকে হাত ধরে এনে পঞ্চায়েত জেতা মুশকিল হয়ে উঠেছিল যে প্রার্থীর তাকে বিধানসভার টিকিট দেওয়া হয়েছে। তবে দল থেকে এখনও তা গ্রহণ করেনি। 


দার্জিলিং জেলা বিজেপি সাংসদ রাজু বিস্ট ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ অগ্রওয়াল যোগাযোগ করে দল থাকার আবেদন জানিয়েছে। এমনকি রাজু বিস্ট শুক্রবার শিলিগুড়ি এসে তার সঙ্গে দেখা করার কথাও জানিয়েছেন। ইতিমধ্যেই অলোক সেনের বাড়িতে গিয়ে মান ভঞ্জনের চেষ্টা করেন শিলিগুড়ি বিজেপি জেলা সভাপতি প্রবীণ বাবু তবে সে নিজ অবস্থানে অনড় বলে সাফ জানিয়ে দেন তিনি। 


শুক্রবার জলপাইগুড়িতে মনোনয়ন পত্র জমা দেবো বলে জানান অলোকবাবু। তিনি বলেন লড়াই হবে আদি বিজেপির সঙ্গে আদর্শ খোঁয়া গেরুয়াদের। মঞ্চ তৈরি হচ্ছে সঙ্ঘবদ্ধভাবেই লড়বে এবার আদিরা।মহল্লা-মহল্লা পাড়ায় ঘুরে দেখুন কোথাও বিজেপি নেই। বিজেপি কোনো ফ্যাক্টরই নয় মন্তব্য সদ্য বিজেপি ছেড়ে বেরিয়ে আসা অলোক সেনের। এই পুরো বিষয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপির আবাহক প্রসেনজিৎ পাল বলেন মনোমালিন্য হয়েছে বিষয়টি দেখছেন নেতৃত্বরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.